দশ হাজার লিটার বায়োফ্লক ট্যাংকে কতোগুলো পোনা ছাড়া উচিত

দশ হাজার লিটার বায়োফ্লক ট্যাংকে কতোগুলো পোনা ছাড়া উচিত
একটা দশ হাজার লিটার বায়োফ্লক ট্যাংকে আসলে আমাদের কতোগুলো পোনা ছাড়া উচিত,,আসুন একটু বিস্তারিতো জেনে নেই,তবে এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত,সবার সাথে না ও মিলতে পারে,,,,

বায়োফ্লকে ইন্দোনেশিয়াতে দশ হাজার লিটারের একটা বায়োফ্লক ট্যাংকে 800 থেকে 1000 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করে থাকে ৪/৫ মাসে। কিন্তু আমাদের দেশে উৎপাদন এতো হয় না,তবে আমাদের দেশেও হয়তো সম্ভব হবে ভালোমানের প্রবায়োটিক ও প্রবায়োটিকের adaptation হলে,আর প্রয়োজন ভালো মানের মাছের পোনা,,,

আমাদের দেশে দশ হাজার লিটার একটা বায়োফ্লকে 450/500 কেজি উৎপাদন পাওয়া যাচ্ছে। তো আসুন আমরা এখন জানি কি পরিমান মাছ ছাড়ব আমাদের দেশের বায়োফ্লকে,,,

ধরুন আপনার একটি দশ হাজার লিটারের বায়োফ্লক আছে। আপনি তেলাপিয়া মাছ ছাড়বেন। আপনার প্রডাকশন টার্গেট 500 কেজি 4/5মাসে। তেলাপিয়া সাধারনত 4/5 মাসে 2/3 টায় কেজিতে আসে। যদি আপনি 2/3 টায় কেজিতে আনতে চান তাহলে 2000 / 2500 টি পোনা ছাড়লেই এনাফ,,,,

এর কারন কিছু মাছ মারা যেতে পারে,কিছু পোনা খাবার কম খাবে,এর জন্য সব মাছ সমান সাইজের কখনোই পাওয়া যাবে না,তাই কিছু পোনা অতিরিক্ত ছাড়ুন,,

অনেকেই আছে যারা দেখি দশ হাজার লিটারে 6/7/8  পর্যন্ত পোনা মাছ ছাড়ে,কিন্তু এতো বেশি পোনা ছেড়েও পরিমান মতো উৎপাদন না পেয়ে হতাশ,,তাদের খাবার খরচ ও বেশি হয়ে যায়,মাছের সাইজও মন মতো পায় না,দিন শেষে তারাই বলে বায়োফ্লক লস প্রজেক্ট,,,,