Biofloc Fish from, মাছ চাষের কিছু মৌলিক বিষয়: My Fish From

Biofloc Fish from

প্রথমেই চিন্তা করে দেখুন মাছ চাষ আপনাকে দিয়ে হবে কি না ।আপনি শেষ পর্যন্ত লেগে থাকতে পারবেন কি না । আর এটা যদি হয় আপনার  নেশা ও পেশা তাহলে আপনি অর্ধেক কাজ করেই ফেলেছেন! কারন নেশার কাজে কোন কষ্ট নেই! আর আপনি অল্প কিছু সৌভাগ্যবান মানুষদের একজন যার পেশা ও নেশা এক!

Biofloc Fish from

পুকুরের পাড় এমন ভাবে তৈরি করুন যাতে কোনো বন্যার পানি এটাকে ডোবাতে না  পারে ।পাড়ে বড় বড় গাছ যদি রাখতেই হয় তাহলে পশ্চিম পাড়ে রাখুন ।প্রচন্ড গরমে ছায়া দিবে ।

Biofloc Fish from

সম্ভব হলে পাড়ের ভিতরের দিকে যে পর্যন্ত পানি থাকবে তার 1 ইঞ্চি নিচ দিয়ে চার দিকে নেট দিয়ে ঘিরে ফেলুন । সাপ, গুইসাপ ইত্যাদি পুকুরে যেতে পারবে না । আর গেলে ও মরবে! কারন নেটের কারনে শুকনো মাটি পাবেনা। আর শুধু পানিতে তো  এরা বাচবে না।

Biofloc Fish from

পুকুরের কাদা যথা সম্ভব তুলে ফেলুন । পানির গুণাগুণ ভাল থাকবে। কাদা থাকলে হয়তো বাড়তি জৈব পদার্থ পাবেন কিন্তু পানির গুণাগুণ ঠিক করতে নুন-চুনের পিছে ঢের খরচ হবে ।

Biofloc Fish from

ভাল হ্যাচারী থেকে মাছের পোনা আনুন । সম্ভব হলে নিজে নিয়ে আসুন। পোনা ভাল না হলে কোন কিছুতেই মাছ বাড়বে না তা আপনি যাই করেন না কেন? বাটা মাছকে যতই খাবার দিন কাতলার মত বড় কখনো ই হবেনা ।

Biofloc Fish from

খুব বেশী ঘনত্বে মাছ চাষ না করলে শুধু Ph মাপুন নিয়মিত । Ph , 7 থেকে 9 ভিতর থাকলে অক্সিজেন ও এমোনিয়া অটোমেটিক ঠিক থাকবে। Ph , 7থেকে কম ও 9  থেকে বেশী হলে  পাথুরে চুন দিন ।

Biofloc Fish from

পুকুরে যাতে প্রয়োজনীয় প্লাংক্টন থাকে তার ব্যাবস্থা করুন,  খাবার খরচ অনেক কমে যাবে ।

Biofloc Fish from

প্রত্যেক মাসের 1-2 তারিখে শতাংশ প্রতি 100 গ্রাম লবন ও 15-16  তারিখে 100 গ্রাম ডলোমাইট চুন দিন রোগ বালাই কম হবে।

Biofloc Fish from

খাবার নিজে তৈরি করুন । মোটামুটি 25% প্রোটিন ও দুই বেলা খাবার দিতে পারলে ভাল । খাবারের সাথে পরিমান মতো ভিটামিন প্রিমিক্স দিতে পারেন ।

Biofloc Fish from

উচ্চ ঘনত্বে চাষের ক্ষেত্রে খাবারের সাথে প্রোবায়েটিক, প্রানিজ প্রোটিন , লাইসিন, মিথিওনাইন, কলিন ক্লোরাইড , এনজাইম, ভিটামিন সি ও  কমদামী ফিস ওয়েল ইত্যাদি দিতে পারলে ভালো হবে ।

Biofloc Fish from

শুধু মে থেকে আগষ্ট এই সময় মাছ বিক্রি করুন । ভালো দাম পাবেন আশা করি ।

Biofloc Fish from

সফল খামার পরিদর্শন করুন । জানার চেষ্টা করুন কি কারনে তিনি সফল! ব্যর্থ খামারির দেখা পেলে এবং সুযোগ থাকলে অবশ্যই কথা বলুন। আপনার সাফল্যের সম্ভাবনা বাড়বে!!!!!

Biofloc Fish from

অভিজ্ঞ ও জ্ঞানী লোকের পরামর্শ নিন । পৃথিবীতে অভিজ্ঞতার কোন বিকল্প নাই । অভিজ্ঞতা শুধু দুই ক্ষেত্রে  লাগে না এক বিয়ের সময় , দুই  নবিশ হিসাবে চাকরিতে ঢোকার সময়ে ।যিনি অনেক বছর এই সেক্টরে কাটিয়ে দিলেন তার অভিজ্ঞতা  অবশ্যই অমূল্য!

Biofloc Fish from

সবশেষে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।আপনার দ্বিমত থাকতেই পারে । সবার মতামত শুনুন । তবে  আপনার কাছে যেটা ভাল লাগবে সেটাই আপনি করুন । সেটাই আপনার জন্য পৃথিবীর সেরা পদ্ধতি!

Biofloc Fish from

অগ্রিম শুভ কামনা। কষ্ট করতে পারলে এবং লেগে থাকলে সফল আপনি হবেন ই ইন্সাআল্লাহ । আজ নয়তো কাল!!!!!!!!